ভোটার তালিকায় সুনির্দিষ্ট ত্র“টি দেখালেন হাসিনা
রাজধানীর বেশ কয়েকটি নির্বাচনী এলাকার ভোটার তালিকায় সুনির্দিষ্ট কিছু অনিয়ম দেখিয়ে দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
স্থানীয় একটি হোটেলে বুধবার মহাজোটের সংবাদ সম্মেলনে তিনি ঢাকা--১, ঢাকা--৬ এবং ঢাকা--৮ আসনের তালিকার বেশ কিছু ত্র“টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি প্রথমে ঢাকা--৮ নির্বাচনী এলাকার তালিকা দেখান। এতে দেখা যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পরিবারের ২২ সদস্যের নাম বাদ দেওয়া হয়েছে।
হাসিনা অভিযোগ করেন, তালিকা থেকে ঢালাওভাবে ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে। সেরকম একটা তালিকার অনুলিপিও দেখান তিনি।
ঢাকা-৬ আসনে একই নম্বরে (০৭৪৮১) দু’জন ভোটারের অস্তিত্ব রয়েছে। এদের একজন মোঃ আনিসুর রহমান, পিতা-মোঃ নূর হোসেন, জন্ম ১৫ সেপ্টেম্বর ১৯৮৫। অপরজন মোঃ মোজাম্মেল হক, পিতা-মোঃ মিঞ্জাজান আলী, জন্ম ১৪ অক্টোবর ১৯৮৫।
আওয়ামী লীগ সভানেত্রী ঢাকা-১ নির্বাচনী এলাকার ভোটার তালিকারও ত্র“টি তুলে ধরেন।
