টাঙ্গাইলে ২ যুবককে পিটিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সোমবার রাতে সন্ত্রাসীরা ফরিদ সিকদার (২১) ও লিটন দেওয়ান নামের দুই যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। মঙ্গলবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
নিহত দুজনই ঢাকায় চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি এসেছিলেন।
এ ব্যাপারে নাগরপুর থানায় একটি মামলা হয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, নাগরপুর উপজেলার সারেংপুর গ্রামের ওই দুই যুবক ঈদের দিন রাতে উপজেলা সদরে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন। টেম্পো থেকে নেমে কিছুদূর যাওয়া মাত্র ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের পথরোধ করে। পরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তাদের লাশ রাস্তায় ফেলে চলে যায়।
পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
