ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
দু’টি মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ডুমুরিয়া উপজেলার শাহপুর মধুগ্রামে মঙ্গলবার দুপুরে। আহত হন তিনজন।
নিহতের নাম আবু বক্কর (৪২)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে খুলনাগামী একটি মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান আবু বক্কর।
