২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সাংবাদিকের হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

জমি নিয়ে বিরোধের জের ধরে মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা এবং বাংলাদেশ বেতার ও বাসস প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলামকে পিটিয়ে প্রতিপক্ষের লোকজন হাত-পা ভেঙে দিয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 11:13 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আমিনুল ইসলাম শনিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন রড ও লাঠি দিয়ে পিটিয়ে তার হাতপা ভেঙে দেয়।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আহত সৈয়দ আমিনুল ইসলামকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেহেরপুর প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।