কুমারী পূজা পালিত
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার শারদীয়া দূর্গোৎসবের মহাষ্টমীতে পালিত হয়েছে কুমারী পূজা।
রাজধানীর রামকৃষ্ণ মিশনে শনিবার সকালে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তরা দেবি দূর্গার কুমারী রূপের প্রতিভু হিসেবে ৮ বছরের এক বালিকাকে মাতৃরূপে পূজা করে।
শাস্ত্রমতে, ষোল বছর বয়স পর্যন্ত মেয়েরা কুমারীরূপে পূজিতা হওয়ার যোগ্য। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য।
রামকৃষ্ণ মিশনে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তরা এসে কুমারী পূজায় অংশ নেয়।
রামকৃষ্ণ মিশনসহ অন্যান্য পূজা মন্ডপে নিরাপত্তা দায়িত্ব পালন করেছে পুলিশ, আনসার, র্যাব এবং বাংলাদেশ রাইফেলস এর নিরাপত্তা কর্মীরা।
