ময়মনসিংহে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু: ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ
ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাইফুদ্দিন নোমানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ এ ঘটনায় নোমানের বোন জামাই শহিদুল ও বাসার কাজের ছেলে সাইদুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
নোমানকে বুধবার ভোরে চরপাড়ায় নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় নোমানের স্ত্রী পুলিশ কনস্টেবল তামান্নাকে বুধবার রাতেই গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
