২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীর বরের গ্রামে বুধবার দুপুরে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এলাকাবাসী জানান, মনসুর মণ্ডল এবং মরিয়ম বেগমের সংসারে ঝগড়া - বিবাদ ছিল নিত্য - নৈমিত্তিক ঘটনা। বুধবার দুপুরে রুটিন মাফিক ঝগড়ার এক পর্যায়ে মনসুর ক্ষিপ্ত হয়ে মরিয়ম বেগমকে হাসুয়া দিয়ে কোপাতে থাকলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

ঘটনার পর মনসুর মণ্ডল পালিয়ে গেছে।

তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।