ড. আফতাব আহমাদের দাফন সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদকে রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে সকাল ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে দক্ষিণ ফুলার রোড আবাসিক এলাকায় অধ্যাপক আফতাবের বাসায় তার মরদেহ নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে যাওয়া হলে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রদ্ধা জানান।
দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজায় দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
