২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগর থেকে আরো ৭ লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে মঙ্গলবারের ঝড়ে নিহত আরো সাত জেলের অর্ধগলিত লাশ সোমবার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে। এ নিয়ে মঙ্গলবারের পর থেকে এ পর্যন্ত ১৫৫টি মৃতদেহ উদ্ধার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

স্থানীয় জেলেরা এসব লাশ উদ্ধারের পর উপকূলে নিয়ে দাফন করেছেন।

তবে নিখোঁজ নৌ কর্মকর্তা ফিরোজ কবীরের সন্ধান এখনো মেলেনি।

এদিকে কোস্টগার্ডের মহা পরিচালক রিয়ার এডমিরাল সরোয়ার জাহান নিজাম সোমবার দুপুরে মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের ঘাঁটি পরিদর্শন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের কাছে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের চলমান উদ্ধার অভিযান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন।