২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে সংসদে দুটি বিল পাস

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ওয়াকআউটের মধ্যেই জাতীয় সংসদে আজ সোমবার ‘বাংলাদেশ শ্রম বিল, ২০০৬’ এবং ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিল, ২০০৬’ পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 06:09 AM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ক্ষমতাসীন দলের সদস্যরা বিল দুটিতে কোন পরিবর্তন না আনায় মাত্র দশ মিনিটের মাথায়ই তা পাস হয়ে যায়।

বিল দুটি পাসের সময় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ও তার দলের সাংসদরা সবাই সংসদ ভবনের লবিতে অবস্থান করছিলেন।

ওয়াকআউটের পর বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, বিল দুটি পাসের সময় বিরোধী দলের সাংসদ শাহজাহান খানের আপত্তি (নোট অব ডিসেন্ট) আমলে নেওয়া হয়নি। বিলটি নিয়ে আমাদের আলোচনাও করতে দেওয়া হয়নি।  

শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান সংসদে বাংলাদেশ শ্রম বিল, ২০০৬ প্রস্তাব করেন এবং ১৬৮ পৃষ্ঠার এই বিলটি পাঁচ মিনিটের মধ্যেই কণ্ঠভোটে পাস হয়ে যায়।  এতে ৩৫৪ টি নিবন্ধ রয়েছে।

অপরদিকে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মেয়েদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিল, ২০০৬ সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এতেও সময় লাগে পাঁচ মিনিট।

শিক্ষামন্ত্রী জানান, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮০ কোটি ২৯ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে সরকারী কোষাগার থেকে আসবে ৩৫৯ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার টাকা এবং বাকী ৩২৫ কোটি ৯৪ লাখ ৪ হাজার টাকা এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে পাওয়া যাবে।