২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাবিতে মিছিল সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রোববার ক্যাম্পাসে মৌন মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

মৌন মিছিলটি সকাল সাড়ে ১১টায় সমিতির কার্যালয় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কলা ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমিতির সভাপতি এস এম নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী শাহ-আলম, যুগ্ম সম্পাদক আমিনূর রহমান রাসেল ও সমিতির সদস্য ফুয়াদ হোসেন।

সমাবেশে বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিকরা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ক্যাডাররা সাংবাদিকদের ওপর হামলা চালায়।