২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষণে বিপর্যস্ত সারাদেশ

টানা তিনদিনের নিুচাপের ফলে সৃষ্ট ভারি বর্ষণ ও টর্নেডোর তান্ডবে উপকূলীয় এবং বঙ্গোপসাগরের নিকটবর্তী বিভিন্ন জেলার হাজার--হাজার ঘর--বাড়ি ধসে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ভেসে গেছে শত--শত একর জমির ফসল, ডুবে গেছে স্কুল--কলেজ, মন্দির--মসজিদসহ হাজার--হাজার ঘর--বাড়ি। শত--শত কিলোমিটার সড়ক ও রাস্তা তিন থেকে চার ফুট পানির নীচে তলিয়ে যাওয়ায় অবর্ণনীয় দুঃখ--দুর্দশার মধ্যে জীবন--যাপন করছে পানিবন্দী হাজার--হাজার মানুষ।

অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্র, অপেক্ষাকৃত উঁচু স্থান বা স্কুল --কলেজের বারান্দায়।

নোয়াখালী জেলার নিঝুম দ্বীপে বন্যার পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম ও খুলনার কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান চলাচল বিলম্বিত হয়।

বিডিনিউজ২৪.কম এর প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, ভারি বর্ষণ ও নিুচাপের কারণে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী এবং উপক’লীয় অন্যান্য জেলার বিভিন্ন এলাকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিনিধিরা জানান, জলাবদ্ধতার কারণে উল্লিখিত এলাকাসমূহের শিক্ষাকার্যক্রম, ব্যবসা- বাণিজ্য এমনকি স্বাভাবিক জীবন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। শহরের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় লোকজন চরম ভোগান্তির মুখে পড়েছেন।

টানা বর্ষণ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি করে।