২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিফিলে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে লেবানন

োলবানেন িনেয়ািজত স

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ফাউজি সালাউখের সাথে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের এক বৈঠকে সম্প্রসারিত ইউনিফিলে বাংলাদেশের শান্তিরক্ষীদের যোগদানের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয় বলে বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত তথ্যে জানা যায়।

দুই নেতাই দক্ষিণ লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা করেন।

আত্মমর্যাদার সাথে ইসরায়েলি আগ্রাসন ঠেকানোর ক্ষেত্রে লেবাননের জনগণ যে দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন মোর্শেদ খান তার প্রশংসা করেন।

তিনি লেবাননের জনগণের প্রতি তার সমবেদনা জানান এবং যুদ্ধপরবর্তী সময়ে তাদের পুনর্বাসন ও দেশ পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

লেবাননের সাম্প্রতিক সঙ্কটে বাংলাদেশ সরকারের দেওয়া সমর্থন ও মানবিক সাহায্যের জন্য পররাষ্ট্রমন্ত্রী ফাউজি তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান ডি-৮ দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন। সংগঠনটির বর্তমান চেয়ার ইন্দোনেশিয়া এর আয়োজন করে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান ও তুরস্কসহ ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেন।

বৈঠকে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আলোচনা হয়েছে। এ বছর ডি-৮ এর সদস্য দেশগুলো এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে।

মোর্শেদ খান তার বক্তব্যে ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে ভিসা পদ্ধতি আরও সহজ করার প্রস্তাব রাখেন। এছাড়া এদের মধ্যে কিভাবে আরও নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে সদস্য দেশগুলোর বেসরকারি বিমান কর্তৃপক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব রাখেন তিনি।

মোর্শেদ খান তার বক্তব্যে ডি-৮ ভুক্ত দেশগুলোর উন্নয়ন তরান্বিত করতে উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ঋণ সহযোগিতার ওপর জোর দেন।