বঙ্গোপসাগরের নিুচাপের প্রভাব ফরিদপুরে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিুচাপের প্রভাব ফরিদপুর জেলায়ও পড়েছে। জেলায় টানা দু’দিনের বর্ষণের সাথে ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গ্রাম ও শহরের নিুাঞ্চল বৃষ্টিতে প্লাবিত হয়েছে।
নদীগুলোতে পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃষ্টির ফলে রোপা আমন ধানের চাষ ভাল হলেও শীতকালীন সব্জি চাষে ভোগান্তির শিকার হবেন চাষীরা।
এছাড়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রাজবাড়ি জেলার গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বৃহস্পতিবার বিপদ সীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দু’দিনের প্রবল বর্ষণে নদিতে ১০ সেন্টিমিটার পানি বেড়েছে।
তবে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবদ ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন হ্রাস পেয়েছে বলে জানা গেছে।
ফরিদপুর জেলা প্রশাসক মোঃ নাসির উদ্দিন খান জানান, দু’দিনের টানা বর্ষণে জেলার কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর তার অফিসে পোঁছেনি।
