ময়মনসিংহ বাকৃবি এর পশুপালন অনুষদের ডীনের কার্যালয় ভাংচুর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরের দিকে তাদের অনুষদের ডীনের কার্যালয় ভাংচুর করেছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নোটিশ বোর্ড, ফুলের টব, জানালার কাচ, ফ্যাকাল্টির দরজা - জানালা, ভাংচুর করে।
পশুপালন অনুষদে শতকরা ২০ ভাগ উৎপাদনমুখী কোর্স বাতিলের দাবিতে শিক্ষার্থীরা এই ভাংচুর চালায়।
পশুপালন অনুষদের ডীন ড. সাখাওয়াত হোসেন বিডিনিউজকে জানান, এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
