২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টার স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাল্টার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 05:41 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রাষ্ট্রপতি এক বার্তায় মাল্টা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. এডওয়ার্ড ফিনেক-অ্যাডামিকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীও এ উপলক্ষে মাল্টার জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

পৃথক শুভেচ্ছা বার্তায় তারা আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।