২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ অক্টোবর সারাদেশে রেল ধর্মঘট

আগামী ১১ অক্টোবর সকাল ৬ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদেশে রেল ধর্মঘটের ঘোষণা দিয়েছে রেলওয়ের ১০টি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে সংগঠনগুলো এই ধর্মঘটের  ডাক দেয়।

সংগঠনগুলো বুধবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কে এম এ রবের কাছে পাঠানো এক চিঠিতে এই কর্মসূচির কথা জানায়। চিঠির একটি কপি যোগাযোগ মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংগঠনগুলো হচ্ছে রেলওয়ে শ্রমিক দল, রেলওয়ে শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে কারিগরী পরিষদ, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক পার্টি, রেলওয়ে ন্টেশন মাষ্টার ও কর্মচারী ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক জোট এবং রেলওয়ে এমপ্লয়িজ লীগ। 

চার দফা দাবীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেলকে কর্পোরেটাইজেশন করা যাবে না এবং রেলের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।

সংগঠনের কর্মীরা অভিযোগ করে বলেন, ‘আমাদের সমস্যাগুলো আলোচনা করে বাস্তবায়ন করার জন্য যোগাযোগ মন্ত্রীর সাথে একাধিকবার বৈঠক করতে চাইলেও আমরা তা পারিনি। বেশ কয়েকবার আমাদের আশ্বাস দিলেও তিনি আমাদের সময় দেননি। তাই বাধ্য হয়ে আমরা এই কর্মসূচী ঘোষণা করেছি।’