নওগাঁয় দুটি বোতল বোমা উদ্ধার
নওগাঁর বদলগাছী উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকার ঠেঙ্গামারা সবুজ সংঘ অফিসের পিছন থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় দুটি বোতল বোমা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, দুটি বোতলে ডেটেনেটর সংযুক্ত রয়েছে এবং বোতলের মুখ টেপ দিয়ে আটকানো।
উদ্ধারকৃত বোমা পরীক্ষার জন্য পুলিশ বোমা বিশেষজ্ঞদের খবর দিয়েছে।
এলাকাবাসী জানায়, দুপুর ১টায় জনৈক ব্যক্তি ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায়। সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী পুলিশকে খবর দিলে বদলগাছী থানা পুলিশ ব্যাগে তল্লাশি চালিয়ে বোমা দুটি উদ্ধার করে।
