২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ডাকাতের গুলিতে গৃহকর্তা গুলিবিদ্ধ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর গ্রামে সোমবার ভোররাতে ডাকাতের গুলিতে নিতাই চন্দ্র বিশ্বাস (৩৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এলাকাবাসী জানান, নিতাই বিশ্বাসের বাড়িতে ডকাতির চেষ্টাকালে বাড়ির এক সদস্য এক ডাকাতকে জাপটে ধরে। সে সময় আরেক ডাকাত গুলি চালায়। এতে গৃহকর্তা নিতাই চন্দ্র বিশ্বাস গুরুতর আহত হন। আর নিতাই বিশ্বাসের মা বিভারাণী বিশ্বাসের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর সাহায্যে গুলিবিদ্ধ নিতাই বিশ্বাসকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ডাকাতির চেষ্টা নয়, দুই দস্যু অন্য কোন মতলব নিয়ে নিতাই বিশ্বাসের বাড়িতে যায়। এক ডাকাতকে জাপটে ধরায় অপর ডাকাত শটগানের গুলি চালায়। এতে নিতাই চন্দ্র গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।