২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে গৃহবধু হত্যা মামলায় দুই সহদোরসহ ৩ জনের ফাঁসি

এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা মামলায় পঞ্চগড়ে দুই সহোদরসহ তিন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 04:17 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রোববার সন্ধ্যায় জনাকীর্ণ আদালতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার দেবীগঞ্জ উপজেলার মাড়েয়া সিং রোড গ্রামের সত্যেন্দ্র নাথ বর্মন ও তার ভাই কৃষ্ণ বর্মন এবং আব্দুর রশিদ।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বেলী রানী ও পল্লব চন্দ্র সরকারকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্ত পল্লব চন্দ্র সরকার ছাড়া সকলেই ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৮ সালের ৮ নভেম্বর রাতে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাড়েয়া সিংরোড গ্রামের দীপেন্দ্রনাথ রায়ের স্ত্রী গরনীবালাকে আসামীরা সুপরিকল্পিতভাবে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে ধর্ষণের পর হত্যা করে। পরদিন অনেক খোঁজাখুঁজি করে ওই বাঁশঝাড়ে মুখ ও হাত বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় দীপেন্দ্রনাথ ওইদিনই দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে উল্লে¬খিত আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করে রোববার এ রায় দেন।

বাদীপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম এবং আসামী পক্ষে অ্যাডভোকেট তফেলুল আলম প্রধান মামলা পরিচালনা করেন।