২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত অর্ধশত

ঢাকা-সিলেট মহাসড়কে আজ সোমবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নয় ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অর্ধশত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ডের সামনে বেলা সাড়ে ১১টার দিকে দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। হাসপাতালে নেয়ার পর বাকি চারজন মারা যান।