২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে প্রকাশ্যে সরকারি গাছ কাটার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে প্রকাশ্যে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 11:19 AM

Updated : 26 Apr 2022, 03:56 PM

স্থানীয়রা অভিযোগ করেছেন, গত রোববার বিএনপি নেতা আব্দুল হাই এর ছেলে খোকনের নেতৃত্বে একদল দল বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর সল্লাপুর গ্রামের রাস্তার পাশের নয়টি শিশু গাছ কেটে নিয়ে যায়। জেলা পরিষদের নাজির রমজান আলী বিডিনিউজকে জানান, প্রায় ২০ বছর বয়সী লক্ষাধিক টাকা মূল্যের নয়টি গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। এর মধ্যে পড়ে থাকা দুইটি গাছের ডালপালা স্থানীয় লোকজনের জিম্মায় রেখে আসা হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত থাকায় তাদের পক্ষ থেকে এখনও থানায় মামলা দায়ের করা হয়নি।

বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই বিডিনিউজকে জানান, তার ছেলে গাছ কাটেনি। জামাতের লোকজন এ কাজ করেছে বলে চৌকিদার মোক্তার হোসেন তাকে জানিয়েছে।