২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ জেলায় আর্সেনিকমুক্ত ১০০ নলকূপ স্থাপনের উদ্যোগ

আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে বাংলাদেশের ১১টি জেলায় ১০০টি নলকূপ স্থাপনের যৌথ উদ্যোগ নিয়েছেন জাপানের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২৬৭০ এবং তোকুশিমা সাউথ রোটারি ক্লাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 10:41 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

শনিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ আয়োজিত ‘টিউবওয়েল ডোনেশন প্রজেক্ট ইন বাংলাদেশ ২০০৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. মোঃ মুশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২৬৭০, জাপান এর গভর্নর চুগো ইহি’র নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

পরে গভর্নর চুগো বাংলাদেশের শেরপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ঢাকাসহ মোট ১১টি জেলার ১২ জন গ্রাহক প্রতিনিধির কাছে ১০০টি নলকূপ স্থাপনের চেক হস্তান্তর করেন।

ইতোমধ্যে কুষ্টিয়া জেলার কুমারখালি এলাকায় ২০টি নলকূপ স্থাপন করা হয়েছে। অন্যান্য এলাকাগুলোতে পর্যায়ক্রমে নলকূপ স্থাপন করা হবে বলে উদ্যোক্তারা জানান।

এদিকে রোববার জাপানি প্রতিনিধিদল কুষ্টিয়ার কুমারখালী এলাকায় স্থাপিত নলকূপ পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।