২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ নভেম্বর জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

জাহ্ঙ্গাীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের øাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির লিখিত পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রিজার্ভ ডে থাকবে ২৪ নভেম্বর এবং ১ ডিসেম্বর (শুক্রবার)।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ভর্তি ফরম বিক্রি ও জমা দেয়া আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি নির্দেশিকাসহ ফরমের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ভর্তি ফরম অগ্রণী ব্যাংকের ফার্মগেট, জাতীয় জাদুঘর, সাভার বাজার রোড ও জাবি ক্যাম্পাস শাখায় পাওয়া যাবে।