২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৫

ফরিদপুরে শুক্রবার দুপুরে তিনটি সড়ক দুর্ঘটনায় তিনটি শিশুসহ ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে ফরিদপুর - বরিশাল মহাসড়কের ভবুকদিয়ায় আল্লাহ মেহেরবান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।

নিহতরা হচ্ছ কামরুল (৬), পারভেজ (৪), ময়না (১২) ও আলম (২০)। আহত হয় ২৫জন।

অপর দুর্ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে ফরিদপুর শহরতলীর চন্ডীপুরে। দ্রুতগামী একটি ট্রাক এক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর আরোহী আবদুল জলিল (৪৫) মারা যান। তার বড়ি ফরিদপুর সদর উপজেলায়।

এ ছাড়া শুক্রবার দুপুর ২টার দিকে ফরিদপুর - ঢাকা মহাসড়কের শিবরামপুরে দ্রুতগামী বাসের চাপায় নজরুল (২৯) নামে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। তিনি পেশায় একজন প্রকৌশলী ছিলেন।