২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ফেনসিডিলসহ সন্ত্রাসী আটক

গাইবান্ধা সদরের পূর্বপাড়া এলাকা থেকে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাতে মুমিনুল হাসান জুটন (২৫) নামে এক যুবককে আটক করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

র‌্যাব সদস্যরা এসময় তার কাছ থেকে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। তার বিরুদ্ধে ছয়টিরও বেশি মামলা রয়েছে।

আটককৃত যুবক গাইবান্ধা পৌর চেয়ারম্যানের ছেলে।

জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব কর্মকর্তা ক্যাপ্টেন আলী জানান, আটককৃত জুটনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছয়টি মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর তৃষা হত্যা মামলারও সে আসামী। তবে রায়ে সে ছাড়া পায়।

মাদক পাচারসহ অপরাধ জগতের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।