২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হোটেল ম্যানেজার গুলিবিদ্ধ

১১ এর রব্বানী হোটেলের ম্যানেজার মোহাম্মদ শামীম (৪৫) বুধবার ভোরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 02:21 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

রাজধানীর মিরপুর -- প্রত্যক্ষদর্শীরা জানান, তিন থেকে চারজন সন্ত্রাসী ভোর সাড়ে ৬টায় রব্বানী হোটেলে এসে শামীমের কাছে চাঁদা চায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে সন্ত্রাসীরা শামীমের ডান পায়ের উরুতে গুলি করে।

স্থানীয়রা আশংকাজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হোটেল ম্যানেজার শামীম বিডিনিউজকে জানান, এ ঘটনার আগে বেশ কয়েকবার সস্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেছিল।

এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।