২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক শামসুল হক মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রাক্তন সদস্য ও চেয়ারম্যান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. মোহাম্মদ শামসুল হক মঙ্গলবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 11:06 AM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যদাপক এস এম এ ফায়েজ ও প্রো উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার গভীর শোক প্রকাশ করেছেন।