২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বিশ্বব্যাংক ও আইএমএফের সভায় নীতিমালা সংস্কারের দাবি জানিয়েছে সুপ্র

সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্বব্যাংক ও আইএমএফ এর ৫০ তম সভায় বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া নীতিমালা সংস্কারের দাবি জানিয়েছেন সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

মঙ্গলবার দুপুরে সুপ্রর রাজশাহী জেলা কমিটি এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। 

সংবাদ সম্মেলনে শর্তহীন ঋণ, অতীতের সকল ঋণের নীতিমালার ব্যাপারে তদন্ত, সকল সদস্য রাষ্ট্রের সমতাভিত্তিক ভোটের অধিকার, প্রাকৃতিক সম্পদ, জনসেবা ও সামাজিক খাতে সকল হস্তক্ষেপ বন্ধসহ বিভিন্ন দাবি অর্থমন্ত্রী এবং বাংলাদেশ প্রতিনিধি দলের মাধ্যমে সভায় তুলে ধরার আহ্বান জানানো হয়। 

আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সভা।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসান মিল্লাত এবং সাপ্তাহিক উত্তর জনপদ পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা মামুন। লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি সংস্থা ‘কল্যাণী’র সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা।

বক্তারা বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ স্বল্পোন্নতও উন্নয়নশীল দেশে দারিদ্র্য বাড়ার জন্য দায়ি। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে ঢালাও উদারীকরণ, বেসরকারিকরণ এবং একচোখা মুক্তবাজার অর্থনীতির ফলে দারিদ্র্য বেড়েছে। বক্তারা অতীতের সকল ঋণ ও তার নীতিমালার ব্যাপারে তদন্তের দাবি জানিয়ে বলেন, জনগণ অবৈধ ও শাসক গোষ্ঠীর লুন্ঠিত অর্থের দায়িত্ব নেবে না।