২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ময়মনসিংহে গ্রেপ্তার

বহু নামধারী ৫০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী আশিকুর রহমান মন্ডল অবশেষে ধরা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

রাজবাড়ীর গেয়ালন্দ থানায় ২টি মাদকদ্রব্য মামলায় সাজাপ্রাপ্ত এই আসামীকে সোমবার রাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কমলাপুর গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে।

মামলা দুটির একটিতে তাকে ৩২ বছর ও অপরটিতে ১৮ বছরের কারাদন্ড দেয়া হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মঙ্গলবার সকালে তাকে আদালতে তুলে ৭ দিনের জন্য  রিমান্ডের আবেদন জানায়।

তার বিরুদ্ধে উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারের একটি দোকান থেকে সাড়ে ৯ লাখ টাকার মালামাল চুরিরও একটি মামলা রয়েছে বলে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুল কাইয়ূম জানান।

তিনি আরও জানান, আশিক পেশাদার মাদক ব্যবসায়ী এবং প্রতারক। তার বাড়ি যশোরের বড়ইকুটিয়া গ্রামে। পিতার নাম মোবারক মণ্ডল। ২০০০ সালে রাজবাড়ী গোয়ালন্দ ফেরীঘাটে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় সে কিছুুদিন জেলও খাটে। জামিন পাওয়ার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল।