২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় ২ টি লাশ উদ্ধার

পটুয়াখালী জেলার কলাপাড়ার কাউয়ার চর সংলগ্ন সাগর উপকূল থেকে মস্তকবিচ্ছিন্ন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এবং ধূলাসার মোহনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে গিয়ে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

স্থানীয় লোকজন জানান, কাউয়ার চরে সাগর পারের বেলাভূমে মঙ্গলবার সকালে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকা একটি বস্তা খুলে ওই লাশটি (৪০) তারা দেখতে পান। তবে লাশটির পরিচয় জানা যায়নি।

এদিকে শনিবার সন্ধ্যায় ডুবে যাওয়া একটি মালবোঝাই ট্রলারে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে নিখোঁজ সবুজ দালালের (২০) লাশ মঙ্গলবার সকালে ধূলাসার মোহনা থেকে উদ্ধার করা হয়।