২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

চাঁদপুর সদর উপজেলার রামদাসদি এলাকায় রোববার মেঘনা নদীতে জেলেদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

জানা গেছে, সকালে মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কালু, নূরুল ইসলাম ও বেলা মোল্লাসহ ১০ জন জেলে আহত হয়।

এদের মধ্যে গুরত্বর আহত অবস্থায় কালু, নূরুল ইসলাম এবং বেলা মোল্লাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।