চাঁদপুরে বোমা উদ্ধার
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার একটি স্কুল থেকে শুক্রবার রাতে পুলিশ শক্তিশালী একটি বোমা উদ্ধার করেছে। উপজেলার মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আবদুর রহমান প্রথম বোমাটি দেখতে পান। পরে তিনি তার বাবাকে বোমার কথা জানান।
বিষয়টি থানায় অবহিত করা হলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে পানিতে ডুবিয়ে নিস্ক্রিয় করে। চাঁদপুর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার আশরাফুল হক বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
