বাসের চাকায় পিস্ট হয়ে শাহ আলি মাজারে ৪ ভক্ত নিহত, আহত ৩০
নিয়ন্ত্রনহীন একটি যাত্রীবাহী বাসের চাকায় পিস্ট হয়ে শনিবার ভোরে রাজধানীর শাহ আলি মাজারে চার ভক্ত নিহত হয়েছেন। আহত হন আরো ৩০ জন।
পবিত্র শব-ই-বরাত উপলক্ষে শাহ আলি মাজারে আসা নিহত ভক্তদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন রাজবাড়ি জেলার মুকুল হোসেন (১৭) ও কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হাজি আব্দুল মতিন। বাকি দুই জনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে দুই মহিলাসহ তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন চঞ্চলা (৩৫), রহিমা (৩৬) ও ইয়াসিন (৫৫)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে বিক্ষুব্ধ ভক্ত ও উপস্থিত লোকজন ঘাতক মিনিবাসসহ চালক মিজান হাওলাদারকে (৩৬) আটক করে। এরপর গনধোলাই দিয়ে চালককে পুলিশে দেয়া হয়। মিজানের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার দেশনাইল গ্রামে।
প্রতক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে ইবাদত-বন্দেগিরত ভক্তদের ভেতর তীব্র গতিতে বাসটি ঢুকে পড়ে । নিয়ন্ত্রণহীন বাসটি এলোমেলোভাবে চলার সময় চাকার নীচে পড়ে এবং ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন চারজন। আহত হন আরো৩০ জন। তারা জানান,
আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেয়া হয়। মৃতদের রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে।
মিরপুর থানা পুলিশ জানায়, স্টার্ট দেয়ার সঙ্গে সঙ্গে তীব্র গতিতে বাসটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে সব লন্ড ভন্ড করে দেয় ।
পুলিশ জানায়, তারা ঘাতক বাস ও চালক মিজানকে আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে।
