মহিমান্বিত শবে বরাত পালিত
মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র শবে বরাত শুক্রবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মুসলমানরা আল্লার বিশেষ রহমত লাভের আশায় ইবাদত - বন্দেগিতে মশগুল থাকেন। মহান আল্লাহর কাছে তারা তাদের অতীত ক্রিয়াকর্মের ভুলত্র“টির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে পরিশুদ্ধ ও সমৃদ্ধ জীবন লাভের জন্য মোনাজাত করেন। এ রাতে আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের উদ্দেশে রহমতের সকল দরজা খুলে দেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মসজিদ ও মাজারগুলোতে বিশেষ মোনাজাত, জিকির - আজকার ও মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছিল। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মাজারসহ বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শবে বরাত বাঙালি মুসলমানদের কাছে এটি একটি পবিত্র উৎসবের মতো। বিশেষ এ রাতটি পালন করতে বিশেষ রান্নাবান্না ও পিঠা - পায়েসের । অতিথি আপ্যায়ন ও কাঙালি ভোজ ও দান – খয়রাতের আয়োজন করা হয়েছে।
শবে বরাত উপলক্ষে শনিবার সরকারি ছুটি থাকবে। পত্রিকা অফিস বন্ধ থাকায় শনিবার কোন সংবাদপত্র প্রকাশিত হবে না।
