আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণ তহবিলে আরও অর্থ দান
রাজধানীর উত্তরায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণ তহবিলে জুলাই-আগস্ট এই দু’মাসে ১ কোটি ৪২ লক্ষ ৬০ হাজার টাকা জমা হয়েছে।
সর্বস্তরের জনগণের কাছ থেকে এ দান পাওয়া গেছে বলে ঢাকা আহ্ছানিয়া মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৫০০ শয্যাবিশিষ্ট বিশ্বমানের এই হাসপাতালের নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুশ’ কোটি টাকা।
হাসপাতালের নির্মাণ কাজ যথাসময়ে শেষ করতে সবার প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন।
