২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় সাবেক যুগ্ম সচিবের বাসায় ডাকাতি: গ্রেফতার ৩, আপডেট

রাজধানীর উত্তরায় সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব এমএ রশিদের বাসায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

গ্রেফতারকৃতরা হলেন হ্যাবিটেট বিল্ডার্স এপার্টমেন্টের ঠিকাদার গাজী রহমতুল্লাহর ছেলে জিহাদুল মোক্তার, রাজমিস্ত্রী জাইদুল ইসলাম ও রডমিস্ত্রী সবুজ মিয়া।

সোমবার দিবাগত রাত আড়াইটায় উত্তরা ৬ নং সেক্টরের আলাউল এভিনিউর ৫৮ নং বাড়িতে সাত থেকে আটজনের মুখোশধারী একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা বাড়ির একতলা, দ্বিতীয় এবং তৃতীয় তলার লোকজনদের হাত--পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, ৬০ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল সেট, ক্যামেরা, মূল্যবান জিনিপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় ডাকাতদের পিটুনিতে এমএ রশিদের স্ত্রী এবং মেয়ে ডা. শারমিন রশিদ আহত হন।

হলিফ্যামিলিতে কর্মরত ডা. শারমিন রশিদের স্বামী ডা. মোর্শেদ বিডিনিউজকে একথা জানান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নাঈমুর রহমান বিডিনিউজকে জানান, পুলিশ এবং র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ওই বাড়ির সামনে থেকে চারটি চাকু, একটি স্ক্রু ডাইভার এবং একটি রেঞ্জ উদ্ধার করেছে।