২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন

চতুর্থ নির্বাচন কমিশনার হিসেবে মাহমুদ হাসান মনসুর আজ সোমবার শপথ নিয়েছেন। সকাল ১১ টায় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন সুপ্রীম কোর্ট চেম্বারে সাবেক এই সচিবকে শপথ বাক্য পাঠ করান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

শপথ নেওয়ার পর সুপ্রীম কোর্টে উপস্থিত সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে তার লক্ষ্য সম্পর্কে মাহমুদ হাসান বলেন, ‘আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করাই আমার প্রথম দায়িত্ব’।

৩১ আগস্ট রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী মাহমুদ হাসান মনসুরকে নির্বাচন কমিশন সদস্য হিসেবে নিয়োগ দেন। তাঁর নিয়োগ গেজেট আকারে রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়।

আজ সকালে শপথ নেওয়ার পর হাসান মনসুর নির্বাচন কমিশন কার্যালয়ে কাজে যোগদান করেন।