২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাদের আর্থিক অনিয়মে রাজশাহী অঞ্চলের ‘শষ্য গুদাম ঋণ’ প্রকল্প স্থবির

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে রাজশাহী বিভাগের ১৬ টি জেলায় পরিচালিত শষ্য গুদাম প্রকল্পটি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারিদের স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের কারণে বর্তমানে স্থবির হয়ে পড়া অভিযোগ পাওয়া গেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

প্রকল্পটি প্রান্তিক ও ক্ষুদ্র কুষকদের শষ্য বীজ সংরক্ষণে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এলাকায় ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও বর্তমানে এর কার্যক্রম প্রায় বন্ধ।

সূত্র জানায়, প্রকল্পের আওত্তায় সুইস সরকারের অর্থায়নে রাজশাহী বিভাগের ১৬টি জেলায় ৮২টি গুদাম স্থাপন করা হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিলো গুদাম প্রতিষ্ঠার মাধ্যমে শষ্য বন্ধক রেখে ঋণ সহায়তা দিয়ে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা তরান্বিত করা।

পরে ১৯৯৫ সালে সুইস সরকার তাদের আর্থিক সহায়তা প্রত্যাহার করে নিলে বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের সেক্টরাল কর্মসূচির আওত্তায় প্রকল্পটি সচল রাখে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ব্যাপক সাফল্য ও উৎসাহের প্রেক্ষিতে সরকার প্রকল্পটিকে কর্মসূচির আওত্তায় এনে বিপুল অর্থ সহায়তা দেয়।

কিন্তু রাজশাহী বিভাগের ১৬টি জেলার প্রত্যন্ত এলাকার হাজার হাজার প্রান্তিক ও ক্ষুদ্র চাষির জন্য লাভজনক এ প্রতিষ্ঠানটি বর্তমানে কর্মকর্তা-কর্মচারিদের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে ডুবতে বসেছে। গুদাম এলাকার তালিকাভুক্ত কমিউনিটি সদস্যদের নিয়ে গঠিত ব্যাবস্থাপনা কমিটি এই গুদামগুলো পরিচালনা করে থাকে।

সূত্র জানায়, কর্মসূচর অধীনে কমিটির সদস্য, গুদাম রক্ষক ও সাধারণ কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সরকার এ খাতে প্রতিবছর লাখ লাখ টাকা বরাদ্দ দেয়। আর প্রশিক্ষণের জন্য রাজশাহী বিভাগের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপন করা হয় পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরে। কিন্তু কেন্দ্রের কর্তাব্যাক্তিরা প্রশিক্ষণের নামে বরাদ্দের টাকা লোপাট করছেন বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রটির দায়িত্বে রয়েছেন প্রশিক্ষক দেবারঞ্জন ভট্টাচার্য। গুদাম পরিচালনার দায়িত্বরত কমিটির সদস্যরা ইতিমধ্যে প্রশিক্ষক দেবারঞ্জনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও শাস্তি দাবি করে কৃষি মন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন।

পরিচালনা কমিটির অভিযোগের মধ্যে রয়েছে প্রশিক্ষণার্থীদের সম্পূর্ণ ভাতার টাকা না দেওয়া, প্রশিক্ষণ না দিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা আত্মসাত ও রেস্ট হাউজের ভাড়ার টাকা আত্মসাত।

তবে প্রশিক্ষক দেবারঞ্জন ভট্টাচার্য তারা বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

এ বিষয়ে অভিযোগে সাক্ষরকারী গুদাম কমিটির কর্মকর্তা মোঃ আফাজুল এবং সদস্য তজমল হোসেন বলেন, আমাদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা না নিলে গুদামগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হবে।