২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দূর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শনিবার ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পুলিশ জানায়, কলারোয়া বাজারের প্রি - ক্যাডেট স্কুল মোড়ে সকাল ১০:৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ওই দুই আরোহী একটি ভ্যানে করে কলারোয়া থেকে যশোর যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং পরে সাতক্ষীরা হাসপাতালে অপরজন মারা যান।

নিহতরা হচ্ছেন মুরারিকাঠি গ্রামের বাবর আলীর পুত্র মিন্টু (২৫) ও ঝাউডাঙ্গা গোপীনাথপুর গ্রামের আবু দাউদের পুত্র ইব্রাহীম হোসেন (২৬)।

পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।