প্রায় ৭০০ অটোরিক্সার কাগজপত্র পরীক্ষিত
– অটোরিক্সার বৈধ কাগজপত্র পরীক্ষা অব্যাহত রয়েছে। এ পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শনিবার রাজধানী ঢাকার পাশের কেরানীগঞ্জে মোট ৬৯৫ টি অটোরিক্সার কাগজ-পত্র পরীক্ষা-নিরীক্ষা করে প্রায় ১৫০ টিতে ত্র“টি পেয়েছে।
এসময় বেবিট্যাক্সির ইঞ্জিন, চেসিস নম্বর, ব্লু-বুক ও এ সংক্রান্ত কাগজ-পত্র
পরীক্ষা করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বৈধ বেবিট্যাক্সির গায়ে তারা বিআরটিএর বিশেষ স্টিকারও সেঁটে দিয়েছেন।
বিআরটিএ-র সহকারী পরিচালক মাহবুব-এ-রাব্বানী বিডিনিউজকে জানান, যেসব বাহনের কাগজ-পত্রে ত্র“টি পাওয়া গেছে সেগুলোর প্রয়োজনীয় ও বৈধ কাগজ-পত্র হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
গত শুক্রবারের মত শনিবারও শত-শত সিএনজি-চালিত বেবিট্যাক্সি নিয়ে মালিক ও চালককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে কেরানীগঞ্জের হাসনাবাদ অফিসে। জায়গা সংকুলান না হওয়ায় বৈধ কাগজ-পত্রের স্বীকৃতি পাওয়ার জন্য আসা এসব মালিক ও চালক তাদের অটোরিক্সাগুলো ঢাকা-মাওয়া সড়কের উপর বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজ থেকে শুরু করে পোস্তগোলা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখেন।
কেরানীগঞ্জের কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে ঢাকা ও এর পাশের এলাকায় সিএনজি-চালিত মোট ৪হাজার ২০০ অটোরিক্সা চলাচল করে যাদের রেজিষ্ট্রেশন ও বৈধ কাগজ-পত্র রয়েছে।
