২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনিরা গ্রেপ্তার না হলে ১২ সেপ্টেম্বর থেকে যশোরে চিকিৎসক ধর্মঘট

ডাঃ আকরাম মোল্লার খুনিদের গ্রেপ্তার করা না হলে আগামী ১২ সেপ্টেম্বর থেকে যশোরে অবিরাম চিকিৎসক ধর্মঘটের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে বিএমএ--যশোর জেলা এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 04:09 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আকরাম মোল্লা গত ১৩ আগস্ট রাতে দুর্বৃত্তদের বোমা হামলায় নৃশসংসভাবে খুন হন।

এই ঘটনার পর থেকে বিএমএ যশোরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, স্মারকলিপি পেশ এবং এক ঘন্টা করে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

এসব কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার বিএমএ শহরের দড়াটানা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে এক সমাবেশে চিকিৎসক নেতৃবৃন্দ জানান, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে ডা. আকরামের প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করা হলে ১২ সেপ্টেম্বর থেকে যশোর সদর হাসপাতালসহ জেলার সকল স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা অবিরাম ধর্মঘট পালন করবেন।

বিএমএ যশোর শাখার সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইমদাদুল হক, আব্দুল হক, আহসান কবীর প্রমুখ চিকিৎসক।