২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, সারাদেশের সাথে ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ

ঢাকা - সিলেট মহাসড়কে হবিগঞ্জের ওলিপুর রেলক্রসিংয়ে শনিবার ভোরে ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা -- সিলেট মহাসড়কে হবিগঞ্জের ওলিপুর রেলক্রসিংয়ে সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক ভোর ৩টার দিকে রেললাইনের লেভেল ক্রসিংয়ের উপর উঠার পর বিকল হয়ে পড়ে।

এসময় ঢাকাগামী সুরমা এক্সপ্রেস দাঁড়ানো ওই ট্রাকটিকে আঘাত করে। এর ফলে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করলেও রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। ফলে রেলক্রসিংয়ের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় নোয়াপাড়া স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস, শায়েস্তাগঞ্জ জংশনে ঢাকাগামী জালালাবাদ এক্সপ্রেস, সুরমা এক্সপ্রেস ও মালবাহী ট্রেন আটকা পড়েছে। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।