২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেপ্তার

র‌্যাব--১২ এর একটি দল শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে চাঁদা আদায় ও বিভিন্ন অপরাধের অভিযোগে মোঃ আব্দুল আজিজ প্রামানিক নামে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সোনাতলা গ্রামের তাসিরউদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল আজিজ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথে ভালো সম্পর্ক রয়েছে দাবি করে এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।

খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানায়, আব্দুল আজিজ তিনটি ফৌজদারি মামলার আসামী।