২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে এক গৃহবধুর লাশ উদ্ধার

রাজধানীর টঙ্গী পৌর এলাকার আউচপাড়া গ্রামের একটি বাড়ি থেকে শুক্রবার সকালে আফরোজা আক্তার নিপা (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তার স্বামী নূরে আলম সিদ্দিকী সেনাবাহিনীর একজন সিপাহী এবং বর্তমানে সৈয়দপুরে কর্মরত।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় নিপার বাবা আফিল উদ্দিন বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে। খুব সম্ভবত তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

আড়াই বছর আগে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ডুবাইল গ্রামের সেনাবাহিনীর সিপাহী নুরে আলমের সাথে নিপার বিয়ে হয়।