আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশী সৈনিকের মৃতদেহ ৩ সেপ্টেম্বর দেশে আসছে
আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশী সৈনিকের লাশ ৩ সেপ্টেম্বর দেশে এসে পৌঁছাতে পারে।
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, তাদের মৃতদেহগুলো ৩ সেপ্টেম্বর দেশে আনা হবে।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত এই বাংলাদেশী সৈনিকরা ২৬ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
প্রায় তিন হাজার ৫০০ সৈন্য নিয়ে আইভরী কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্ববৃহৎ সৈন্য প্রদানকারী দেশ।
নিহত সৈনিকরা হলেন, ২০তম ফিল্ড আর্টিলারী রেজিমেন্টের ল্যান্স কর্পোরাল এসএম মিরাজ আহমেদ, ৬ ফিল্ড আর্টিলারী রেজিমেন্টের ল্যান্স কর্পোরাল আব্দুস সাত্তার এবং প্রাইভেট আব্দুল হালিম, কামরুজ্জামান খান, শহীদ মিয়া ও মিজানুর রহমান।
