২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জকিগঞ্জ সীমান্তে ফের বিডিআর - বিএসএফ গুলিবিনিময়, এক কিশোরী গুলিবিদ্ধ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদস্যদের মধ্যে আবারও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বিডিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জকিগঞ্জ সীমান্তের আইর মনতলা গ্রামের বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে থেমে থেমে বিডিআর ও বিএসএফ এর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এসময় শাবানা বেগম (১২) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়। তাকে জকিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর অনুযায়ী গোলাগুলি বন্ধ থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।