উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১ সেপ্টেম্বর জাতীয় দিবস উপলক্ষে উজবেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইসলাম আব্দুগানিয়েভিচ করিমভকে শুভেচ্ছা জানিয়েছেন।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে বলে রাষ্ট্রপতি তার শুভেচ্ছা বাণীতে আশা প্রকাশ করেন।
উজবেকিস্তানের রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশের মধ্যে বিরাজমান পারস্পরিক চমৎকার সম্পর্ক আগামী দিনে আরো গভীর হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের বাণীতে রিপাবলিক অব উজবেকিস্তানের রাষ্ট্রপতির ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং সে দেশের সাহসী জনগণের সুখ-শান্তি এবং অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
