২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স নিয়ে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসকসহ সাত জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর শহরের কেন্দ্রস্থলে নির্মীয়মান মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স নির্মাণ ও দোকান বরাদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গাজীপুরের চার বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ ব্যাপারে বুধবার প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে শপিং কমপ্লেক্সের সভাপতি জেলা প্রশাসক ম. ফজলে রাব্বীসহ ৭ জনকে বিবাদী করে দায়ের করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

মামলার অন্য বিবাদীরা হচ্ছেন, এডিসি (সাধারন) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমপ্লেক্স নির্মাণ কমিটির সদস্য রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন ও মো. রফিকুল ইসলাম।

মুক্তিযোদ্ধা মহর আলী, আবু হানিফ, হামেত আলী ও আ. হামিদ দায়েরকৃত মোকদ্দমাকে উল্লেখ করা হয় গাজীপুর শহরের জয়দেবপুর মৌজার সোয়া ৮ শতাংশ জমি মুক্তিযোদ্ধা সংসদের নামে বরাদ্দ করা। ওই জমিতে বাণিজ্যিক ভবন নির্মাণ করে মুক্তিযোদ্ধাদের কল্যাণ, আর্থিক সহযোগিতা প্রদান ও তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।

এ লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট কমপ্লেক্স নির্মাণ কমিটি গঠিত হয়।

কিন্তু শুরু থেকেই নির্মাণ কমিটি স্বেচ্ছাচারী মনোভাব প্রদর্শন করে। মুক্তিযোদ্ধাদের পাশ কাটিয়ে টেন্ডার পরিকল্পনা, দোকান বরাদ্দের অনিয়ম ও কারচুপির আশ্রয় নেয়।

মামলার আর্জিতে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স নির্মাণ কমিটির সকল কার্যক্রম অবৈধ, অনিয়মতান্ত্রিক ও অকার্যকর গোষণার প্রার্থনা জানানো হয়।

মামলার শুনানি আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।