২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ২ যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা, গ্রেপ্তার ২

যশোরের সাতমাইল নামক স্থানে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত দুই যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোটর সাইকেলসহ পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ইকবাল হোসেন (২২) ও যশোর নূতন উপ-শহর এলাকার মশিউর রহমান (২৫)।

যশোর রেল স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাতমাইল বারবাজার রেল লাইনের উপর থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। লাশ দুটির উপর দিয়ে সকালে একটি ট্রেন যাওয়ায় পায়ের অংশ কেটে যায়। দ্বিতীয় ট্রেনটি যাওয়ার আগেই লাশ দুটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ ব্যাপারে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই সানাউল বিডিনিউজকে জানান, হত্যার ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে।

হত্যাকান্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি।